আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্বচ্ছল ভিক্ষুকদের ঈদ বস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2017-06-22 ইং
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্বচ্ছল ভিক্ষুকদের ঈদ বস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
`FB_IMG_1498141658270` আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে পুনর্বাসিত তুলনামূলক অস্বচ্ছল ভিক্ষুকদের মাঝে চাল, ডাল, চিনি, সুজি, সেমাই, সাবান বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি বলেন, খুলনা বিভাগীয় কমিশনার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মহৎ এই উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়নে রুপান্তরিত করা হয়েছে। পুনর্বাসিত ভিক্ষুকদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)