কোটচাঁদপুরে দুই সপ্তাহে পাঁচবার পান বরজে আগুন!

আপলোড তারিখঃ 2022-02-14 ইং
কোটচাঁদপুরে দুই সপ্তাহে পাঁচবার পান বরজে আগুন! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে পানের বরজে একের পর আগুন পান চাষিদের ভাবিয়ে তুলেছে। গ্রামটিতে দুই সপ্তাহর ব্যবধানে ৫ বার আগুন লেগেছে। পুড়ে গেছে ২৫ বিঘা জমির পান। ঘন ঘন আগুন লাগায় এ নিয়ে পান চাষিদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি আগুন লেগে জালালপুর গ্রামের সুধির দাসের ছেলে গৌতম দাসের ২৫ কাটা ও নরোত্তম দাসের ১০ কাঠা, মৃত নলিনী কান্ত দাসের ছেলে সিন্ধু দাসের ৭ কাঠা, অরবিন্দু দাসের ৭কাঠা, বিশ্বজিত দাসের ১৫ কাঠা, শ্যামাপদ দাসের ছেলে পলাশ দাসের ১১০ কাঠা, ফকির চাঁদ মন্ডলের ছেলে শাহাজান আলীর ১০ কাঠা, রমজান আলীর ছেলে টিক্কা খানের ১০ কাঠা, মৃত আখের মন্ডলের ছেলে চিনিরুদ্দিনের ৫ কাঠা, আরশেদ আলীর ছেলে চাঁদ আলীর ৫ কাঠা, চাঁদ আলীর ছেলে আখতারের ১০ কাঠা, সলেমান মন্ডলের ছেলে আমির হোসেনের ১২ কাঠা, আনিছুর রহমানের ১২ কাঠা, মিজানুর রহমানের ১৮ কাঠা ও অবনি দাসের ছেলে নিশিত দাসে ১০ কাঠা জমির পান ক্ষেত ভষ্মিভূত হয়।

এই বিষয়ে কুশনা ইউপির চেয়ারম্যান শাহারুজ্জামান বলেন, দুই সপ্তাহের মধ্যে ৫টি আগুনের ঘটনা আসলেই রহস্যজনক। তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়েছে কিনা। কুশনা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের মেম্বার জীবন কুমার হালদার জানান, একই মাঠে কেন একের পর আগুন লাগছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, আমরাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কৃষকরা সন্দেহাভাজন কারও নামে অভিযোগও করতে চায় না। অভিযোগ করলে তদন্তে সুবিধা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)