ঝিনাইদহে পাশবিক নির্যাতনের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী

আপলোড তারিখঃ 2022-02-14 ইং
ঝিনাইদহে পাশবিক নির্যাতনের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২)। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রীর নিজ বাড়িতে টিভি দেখতে এসে মতিয়ার (৫৫) নামের এক লম্পট তার হাত-মুখ বেঁধে ধর্ষণ করে বলে ভুক্তভোগীর মা অভিযোগ করেছেন। ধর্ষক মতিয়ার বিশ্বাস পানামী গ্রামের জিন্দার বিশ্বাসের ছেলে। ওই ছাত্রী বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল রোববার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওই ছাত্রীর মা জানিয়েছেন, তিনি ও তার স্বামী তামাক চাষের কাজে শৈলকুপা উপজেলার মীনগ্রামে ছিলেন। বাড়িতে তার মেয়ে একা ছিল। টিভি দেখতে এসে লম্পট মতিয়ার তার মেয়ের হাত-মুখ বেধে পাশবিক নির্যাতন চালায়। একই পাড়ার সমবয়সী আরেকটি মেয়ে ঘটনাটি দেখে ফেলে চিৎকার দিলে ধর্ষক মতিয়ার পালিয়ে যায়।

পানাসী গ্রামের বাসিন্দা আবেদ আলী জানান, ঘটনার পর পাড়ার লোকজন মতিয়ারকে খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)