গাংনীতে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2022-02-14 ইং
গাংনীতে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেনকে (৪২) মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে শামীমা নাসরিন (৫০) নামের এক নারীর বিরুদ্ধে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) ওই নারী আমজাদ হোসেনসহ ১১ জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১০, তারিখ ১২-০২-২২।

ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ‘আমি মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মৌজায় ২৯০, ২৯১ ও ৪৪০ নম্বর দাগে ৭৫ শতক জমির মধ্যে ৬১ শতক ৪৮ পয়েন্ট জমি মহাসিন বিশ্বাসের ছেলে মোখলেসুর রহমান ও মারুফ হোসেনের কাছে থেকে ০৪-০১-২২ তারিখে ক্রয় করি। জমিটিতে ৫৮টি মেহগনি গাছ এবং তার কাটা দিয়ে বাউন্ডারি দেওয়া আছে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে শামীমা নাসরিন ও তার লোকজন গাছ কাটতে আসলে আমরা বাধা দিই। এতে তারা আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে। গাছ কাটতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গাংনী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।’

এ বিষয়ে শামিমা নাসরিন জানান, ‘আমার স্বামীর দেওয়া জমি কুমারীডাঙ্গা মৌজার দাগ নম্বর ২৯০, ২৯১-এর ৪৯ শতক জমির মধ্যে ০৯.১৫ শতক জমিতে আমার মেহগনি বাগান আছে। ওই জমির মেহগনি গাছ লোক দিয়ে কাটছিলাম।’

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শামীমা নাসরিন আমজাদ হোসেনসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে আমজাদ হোসেনও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)