ঝিনাইদহের সাগান্নায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-14 ইং
ঝিনাইদহের সাগান্নায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি দুটি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আম্বিয়া খাতুন লাকী। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের নাথকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আম্বিয়া খাতুন লাকী।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আম্বিয়া খাতুন লাকী বলেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’ এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)