আনসারবাড়ীয়া রেল স্টেশনের লেবার সর্দার আব্দুল মান্নানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-02-14 ইং
আনসারবাড়ীয়া রেল স্টেশনের লেবার সর্দার আব্দুল মান্নানের ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন এলাকার সকলের সুপরিচিত মুখ বিভিন্ন লেবার সর্দার আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার দুপুর ১২টায় আন্দুলবাড়ীয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ২ কন্যা, নাতি-নাতকুঁড়িসহ গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার রাত ৯টায় আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)