ঝিনাইদহের শ্রমিক নেতা উজ্জল বিশ্বাস আর নেই

আপলোড তারিখঃ 2022-02-12 ইং
ঝিনাইদহের শ্রমিক নেতা উজ্জল বিশ্বাস আর নেই ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ঝিনাইদহের পরিচিত মুখ উজ্জল বিশ্বাস আর নেই। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। উজ্জল বিশ্বাসের মৃত্যুতে শ্রমিক ও মালিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে মৃতদেহ পাগলাকানাই সড়কের বাসভবনে পৌছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। উজ্জল বিশ্বাস ৯০ এর গণআন্দোলন ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ন্যায়সঙ্গত বিভিন্ন আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন। তিনি ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা শাখার সদস্য ছিলেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)