মুজিবনগরে তাঁতী লীগের ওয়ার্ড কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-02-12 ইং
মুজিবনগরে তাঁতী লীগের ওয়ার্ড কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তাঁতী লীগের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক শাহিন উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী লীগের জেলা আহ্বায়ক নুর ইসলাম সুবাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সদস্যসচিব জুয়েল রানা, সদস্য আতাউর রহমান, সদর উপজেলা আহ্বায়ক মাহাফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসেল, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্যসচিব সেলিম রেজা, মোনাখলী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক সাহেব আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের আহ্বায়ক খালিদ, সদস্যসচিব বাবর আলী, যুগ্ম আহ্বায়ক নাসির, আবু তাহের, শাপলা খাতুন, টুটুল, সজিব ও ৬ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের আহ্বায়ক মি. গাবু মণ্ডল, সদস্যসচিব জন ঘরামী, যুগ্ম আহ্বায়ক গগন বিশ্বাস, সজিব বিশ্বাস, সিবাস্তিন, শ্যামলী মণ্ডল ও বাবুল মণ্ডলকে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট দুটি কমিটির গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)