আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-02-12 ইং
আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য-সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স নাঈম স্টোরের সত্ত্বাধিকারী ফারুকুজ্জামান ফারুকের নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মেয়াদের্ত্তীণ সকল পণ্য-সামগ্রী ফেলে বিনষ্ট করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জীবননগর থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)