গাংনীতে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-02-12 ইং
গাংনীতে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী মেহেরপুর ও কুষ্টিয়া জেলা থেকে পত্রিকাটির একঝাক নির্ভিক সাংবাদিক অনুষ্ঠানে যোগদান করেন। এরপর বেলা সাড়ে তিনটায় গাংনী রিপোর্টার্স ক্লাব থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালি শেষে গাংনী রিপোর্টার্স ক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী রাশেদুল হক বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সহসভাপতি মেহের আফরোজ ডিউ।

এছাড়াও গাংনী রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক ও আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মেহের আলী, আরটিভির মাজেদুল ইসলাম মানিক, ঢাকা পোস্টের আক্তারুজ্জামান, দৈনিক আশ্রয় প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার মাজিদ আল মামুন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, দৈনিক সূত্রপাতের স্টাফ রিপোর্টার রুবেল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের রাব্বি আহমেদ, দেশসেবার প্রতিনিধি সুজন মাহমুদ, সাংবাদিক মাহবুব, আকাশ, আরিফ, কামাল পাশা, তোফায়েল আহমেদ, রিয়াজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আাড়ম্বর পরিবেশে কেক কেটে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আরশীনগর পত্রিকা ও উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)