আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-12 ইং
আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়াতে চাই। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ।’ এসময় তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসাভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস, সুলতান আহমেদ বাবু, টুটুল, তুহিন, মিনারসহ স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)