সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

আপলোড তারিখঃ 2022-02-11 ইং
সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের তেলপাম্পের অদূরে মালিপুকুর নামক স্থানে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে মোটরসাইকেল চালক রিপু মল্লিক (৩২) মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে। স্থানীয় লোকজন আহত রিপুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রিপু মল্লিক দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের রেজাউল হক মল্লিকের ছেলে।

জানা গেছে, রিপু মোটরসাইকেলযোগে বদরগঞ্জ বাজার থেকে চুয়াডাঙ্গা আসার পথের মধ্যে সরোজগঞ্জ মালিপুকুর নামক স্থানে পেঁঁৗঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)