চুয়াডাঙ্গায় নতুন ১৯ জন করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2022-02-11 ইং
চুয়াডাঙ্গায় নতুন ১৯ জন করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের থেকে আটজন বেশি। গতকাল বৃহস্পতিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২৬৪ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ১৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ২১৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৯৭টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৯ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৯ জন। জেলায় মোট মত্যু হয়েছে ২১৯ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৯ জন ও জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও বিশ জনের।

এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লাখ ৮৬ হাজার ৯১৬ দ্বিতীয় ডোজ ৬ লাখ ৮৩ হাজার ৪৯ এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১৬ হাজার ৬৬ জন।

সারাদেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জনের। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগেরদিনে বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ১৬ জন; শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।

গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।

এসময় ৪২ হাজার ৫৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৮৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৩, সিলেটে ২ ও রংপুরে ৩ জন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)