মেহেরপুরের তিনটি দোকানে অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2022-02-11 ইং
মেহেরপুরের তিনটি দোকানে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর জেলার সিংহাটি পূর্বপাড়া গ্রামের তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তানজিলের কাপড়ের দোকানের ভেতরে আগুন লাগে। এসময় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৩টি দোকানের মধ্যে ১টি সেলুনের, ১টি গার্মেন্টস ও ১টি ফার্মেসির দোকান ছিল।

মুনজিরা গার্মেন্টস ও ফার্মেসির মালিক তানজিল খান বলেন, ‘আমি দুই দিন বাড়িতে ছিলাম না, জরুরি কাজে কুষ্টিয়ায় ছিলাম। আজ (গতকাল বৃহস্পতিবার) সকাল ৬টার সময় জানতে পারি, দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। আমি কুষ্টিয়া থেকে বাড়িতে এসে দেখি আমার গার্মেন্টস ও ফার্মেসির দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে।’ তিনি জানান, প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। পাশের সেলুনের দোকানদার মো. মাসুদ রানা বলেন, ‘আমার ৫-৬ হাজার টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)