ধর্ষণের পর মধ্যবয়সী নারীকে হত্যা!

আপলোড তারিখঃ 2022-02-11 ইং
ধর্ষণের পর মধ্যবয়সী নারীকে হত্যা! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে প্রকাশ্যে এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পোড়াহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মধ্যবয়সী ওই নারীর নাম বিবিজান নেছা (৫৫)। তিনি পোড়াহাটি গ্রামের আনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ইয়াদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কাছে হস্তান্তর করেছে।

পোড়াহাটি গ্রামের আফজাল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর চাচী বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাস কাটতে যান। এসময় নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে ইয়াদ আলী তাঁকে একা পেয়ে ধর্ষণ করে এবং দুই হাত ভেঙে দেয়। বিবিজান নেছার মুখমণ্ডল থেতলে রক্তাক্ত করা হয়। দিনে-দুপুরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখতে পেয়ে ধর্ষক ইয়াদ আলীকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে।

এদিকে মুমূর্ষু অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আফজাল হোসেন দাবি করেন, তাঁর চাচীর কাপড় ও শরীরের বিভিন্ন অংশে যে আলামত পাওয়া গেছে, তাতে তাঁকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)