দামুড়হুদায় মন্দির মেরামতে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান হযরত আলী

আপলোড তারিখঃ 2022-02-11 ইং
দামুড়হুদায় মন্দির মেরামতে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান হযরত আলী ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় পূজা মন্দির উন্নয়নের জন্য পুড়াপাড়ার হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি এ অনুদান প্রদান করেন।

এসময় চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের যে কথা দিয়েছিলাম, সে কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। আপনাদের পাশে ছিলাম, সবসময় থাকব। আপনাদের যেকোনো প্রয়োজন স্মরণ করলেই আমাকে পাশে পাবেন।’

এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক  শমশের  আলী, আওয়ামী লীগের নেতা আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান, পুড়াপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী মিঠুন পাল ও সাধারণ সম্পাদক শ্রী ভজুহরি সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)