মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আকিমুল আহত

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আকিমুল আহত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিতুদহ ইউনিয়ন প্রতিবেদক সাংবাদিক আকিমুল ইসলাম। গতকাল বুধবার রাত ৯টার দিকে দূঘর্টনাটি ঘটে। আহত সাংবাদিক আকিমুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মোটরসাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা লাগে। এতে মারাত্নকভাবে আহত হয় আকিমুল। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে খোঁজখবর নিয়েছেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেলসহ তার সহকর্মীরা। উল্লেখ্য আকিমুল ইসলাম দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিতুদহ ইউনিয়ন প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)