মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধার আজের উদ্দীনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধার আজের উদ্দীনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের বীর মুক্তিযােদ্ধা আজের উদ্দীন গাইন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গোপালনগর কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজা শেষে বীর মুক্তিযােদ্ধা আজের উদ্দীনের দাফন সম্পন্ন করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার বীর মুক্তিযোদ্ধা আজের উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার প্রদান করে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকসদল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)