গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

গাঁজা সেবনের অপরাধে শামসুজ্জোহা নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুজ্জোহাকে একমাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শামসুজ্জোহা মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের খোদা বক্স এর ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ’র নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবিদপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় শামসুজ্জামান তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের কারাদন্ড এবং ১০০ অর্থদন্ড আদায় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)