ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রাসায়নিক ও রং মিশ্রিত ভেজাল চেরি ফল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার এলাকায় মোশারেফ, জাকির, সজল ও শাকিলের ফলের দোকানে অভিযান চালিয়ে রাসায়নিক ও রং মিশ্রিত ভেজাল করমচা জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা করমচাকে চেরি ফল হিসেবে বিক্রি করে আসছিল জানান স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম।
