ঝিনাইদহে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
ঝিনাইদহে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের অফিসে আগামী ৭মে সদর উপজেলা কৃষক লীগের সম্মেলনকে সফল করার লক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্মসাধারণ সম্পাদক এম এস উজ্জল, সাংগঠনিক সম্পাদক বি এম রাজীব হাসান রাজু। এসময় সদর উপজেলার ১৭টি ইউনিয়ন সহ সকল ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)