আন্দুলবাড়ীয়ায় ক্রীড়া সামগ্রী ও সার্জিক্যাল মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
আন্দুলবাড়ীয়ায় ক্রীড়া সামগ্রী ও সার্জিক্যাল মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক আন্দুলবাড়িয়া:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এসএম আশরাফুজ্জামান টিপুর পক্ষে ক্রীড়া সামগ্রী ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার উঠতি বয়সী তরুণ প্রজন্মের খেলোয়ারদের মধ্যে ফুটবল,জার্সি সহ ক্রীড়া সামগ্রী ও মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। পিতার পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শিক্ষানবিশ সাংবাদিক এসএম নাসিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সী খেলোয়াড় বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)