ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, যথাযোগ্য মার্যাদায় পালন করা হবে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় আয়োজনের সাথে সাথে নানা কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয় এ সভায়।
সভায় উপন্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিবসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ ও প্রতিনিধিগণ।
