দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট উন্নয়নকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট উন্নয়নকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের আন্তর্জাতিক স্থলবন্দর চেকপাস্ট উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই আন্তজার্তিক চেকপোস্ট কাজের উদ্বোধন করা হয়। উন্নয়ন কাজের ফিতা কেটে ও নাম ফলকের পর্দা উঠিয়ে উদ্বোধন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ. এসইউপি, পিএসসি,জি।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিবিজিএম, পিএসসি, দর্শনা  কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির প্রমুখ।

বিজিবির অর্থায়নে দর্শনা চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের জন্য শেড, বসার জায়গা, হেল্প ডেক্স, লাগেজ ট্রলি, চেকিং পোস্ট, ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এর ফলে বাংলাদেশের মিরর খ্যাত দর্শনা বন্দর চেকপোস্টের সৌন্দর্য্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাড়বে এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমণকারীদের সুবিধাও।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘দর্শনা আইসিপি উন্নয়ন আমার স্বপ্ন ছিল। নানা সীমাবদ্ধতার মধ্যদিয়েও কাজগুলো করতে পারছি। এটি সম্পন্ন হলে এ বন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের উপকার হবে। দেশের সম্মান বাড়বে, বিজিবিরও সম্মান বাড়বে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)