অবসরপ্রাপ্ত জেল সুপার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
অবসরপ্রাপ্ত জেল সুপার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত জেল সুপার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে উম্মে সালিক রুমাইয়া (বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট), ছেলে মাহির নূর ত্বাহা স্বপ্নীল, জামাতা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত রেজাউল করিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

২০০৯ সালে তিনি কুষ্টিয়ার সিনিয়র জেল সুপার হিসেবে অবসর নিয়ে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামে বসবাস শুরু করেন। ২০১০ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তাঁর চিকিৎসা চলছিল।

``
অবসরপ্রাপ্ত জেল সুপার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম

এদিকে গতকাল বিকেল ৫টায় মরহুমের দৌলাতদিয়াড়স্থ বাড়ির সামনে তাঁর প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাফিজুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা বিশারত আলী, আলুকদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান বাবলু, মেহেরপুর জেলা কমান্ডার পদপ্রার্থী ও প্যানেল প্রধান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, ধানখোলা ইউপির সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজামুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, গতকাল রাত ৯টায় দৌলাতদিয়াড় ব্রিজ মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)