কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ দুর্গাপুরের স্বপন আটক

আপলোড তারিখঃ 2022-02-09 ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ দুর্গাপুরের স্বপন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বপন আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী স্বপন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি তদন্তের জন্য কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি আতিকুর রহমানকে নির্দেশ প্রদান করলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় স্বপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর নিকট থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত স্বপনকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে প্রেরণ করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)