ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে গা ভাসিয়ে দিয়েন না। মনে রাখবেন, দেশের যেকোনো সংকটকালে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ সব আন্দোলন সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সংগ্রাম করেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানী শাষণের অবসান ঘটিয়েছি। তাই আপনারা সজাগ থাকবেন, দলকে তৃণমূল থেকে ঢেলে সাজান। দেশে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। তাই সবাই সাবধানে থাকবেন, জনগণের পাশে দাঁড়াবেন।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন।
এসময় আরও উপস্থিত ছিলেন আতিয়ার রহামন, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি রিপন আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাঈদ পিণ্টু, আবুল কালাম আজাদ, মোজাহিদুর রহমান লোটাস, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান চঞ্চল, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড সম্পাদক কামাল হোসেন।
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাহিদা ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সনজিদা বিশ্বাস, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, মহিলাবিষয়ক সম্পাদক ডালিম রানী, শিক্ষাবিষয়ক সম্পাদক মেহেদিজ্জামান, শ্রম সম্পাদক সাগর, সাংস্কৃতিক সম্পাদক আ. লতিফ, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য একরামোদৌলা ঝণ্টু, মহসিন কামাল, জহুরুল ইসলাম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুুল ইসলাম, আব্দুল গাফফার, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আসমান মালিতা, দেলোয়ার মোল্লা, জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, লাভলু, রেজাউল হক তবা, মাহবুব আলম, আক্তারুজ্জামান, শাফায়েত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, হাসানুজ্জামান হান্নান, আব্দুর রাজ্জাক, মকবুল, মুক্তিযোদ্ধা দিদার আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
