কুতুবপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের স্থগিত ভোট পুনরায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
কুতুবপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের স্থগিত ভোট পুনরায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভুলটিয়া কেন্দ্রে স্থগিত হওয়া ভোট পুনরায় গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে সাধারণ সদস্য পদে হাসানুজ্জামান হাসান ভ্যানগাড়ি প্রতীক নিয়ে ৬০৮ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাসিন আলী বিশ্বাস তালা প্রতীকে পেয়েছেন ৫১১, হাফিজুর রহমান ফুটবল প্রতীক ২৫১, মদিন আলী মোরগ প্রতীকে ১০২, নাজমুল হক বৈদ্যুতিক পাখায় প্রতীকে ২২ ও শহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৬ ভোট পেয়েছেন।

সংরক্ষিত নারী আসনে হেলিকপ্টার প্রতীক নিয়ে কল্পনা খাতুন ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিনা পারভীন মাইক প্রতীকে ৬৭২ ও  রোমেছা খাতুন বক প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)