দর্শনায় গাঁজাসহ ছোটবলদিয়ার ইকরামুল আটক

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
দর্শনায় গাঁজাসহ ছোটবলদিয়ার ইকরামুল আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

দর্শনায় মাদকবিরোধী অভিযান পারিচালনা করে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটিলিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত ইকরামুল ইসলাম দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প-এর একটি আভিযানিক দল জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য দর্শনা থানাধীন মদনা বাজারস্থ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করে। অভিযানে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে ইকরামুল ইসলামকে আটক করে তাঁর দেহ তল্লাশী করে ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামি ইকরামুলকে দর্শনা থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)