মুজিবনগরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
মুজিবনগরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে আনন্দবাস বিজিবির একটি টিম। নাসির শেখ

ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রম্যনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে।

আনন্দবাস বিপিও ক্যাম্প থেকে জানা গেছে, সন্ধ্যার দিকে নাসির শেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করায় তাঁকে আটক করা হয়েছে। নাসির শেখ মাছ শিকার করতে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ‘অবৈধ অনুপ্রবেশের অপরাধে নাসির শেখ নামে এক ভারতীয় নাগরিক আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। আজ সকালে তার নামে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)