মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি মিয়াজান আলী নবনির্বাচিত সভাপতি মারুফ আহমেদ বিজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বক্তব্য দেন বিদায়ী সভাপতি মিয়াজান আলী, নবনির্বাচিত সভাপতি মারুফ আহমেদ বিজন ও বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন। পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নবনির্বাচিত সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান, সদস্য রোকেয়া খাতুন, শফিউল আজম খান বকুল, ফয়সাল নাসরুল্লাহ কনক, সাইদুর রহমান রিপনসহ অ্যাডভোকেট মোখলেছুর রহমান, মোখলেছুর রহমান স্বপন, কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)