গাংনীতে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
গাংনীতে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন গ্রামের অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, মেহেরপুর মহিলা আওয়ামী লীগেরবিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, এমপি পত্নী লায়লা আরজুমান বানু ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় বিভিন্ন গ্রাম থেকে আগত মহিলারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)