দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা’ স্লোগানে গতকাল সোমবার বেলা ১১টায় দামুড়হুদা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোছা. উম্মে ছালমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থা নারীদের প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্প কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, মেহেরপুরের গাংনী, চুয়াডাঙ্গার দামুড়হুদা, মানিকগঞ্জ জেলা ও ঢাকার সাভারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ বৈষম্য ভেদে দেশের সকল হতদরিদ্র, দরিদ্র, দুস্থ, নির্যাতন, আইন সহায়তা থেকে বঞ্চিত নিরক্ষর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন মানবাধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এই সংস্থার অন্যতম উদ্দেশ্যে। এই সংস্থা একটি অরাজনৈতিক এবং অলাভজনক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আপনাদের নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধসহ নারী অধিকার প্রতিষ্ঠায় আমাদের পাশে থাকবেন। সাংবাদিকরা জাতির বিবেক। আমাদের সকল কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মোছা. দিল তৌহিদা পারভীন, মোছা. হালিমা খাতুনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)