বাদপুকুরিয়া গণপাঠাগারে বই উপহার দিলেন সাংবাদিক কাজী পিকু

আপলোড তারিখঃ 2022-02-08 ইং
বাদপুকুরিয়া গণপাঠাগারে বই উপহার দিলেন সাংবাদিক কাজী পিকু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

মানুষের আলোকিত জীবনের উপকরণ হচ্ছে বই। জগতে শিক্ষার আলো, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতি সবই জ্ঞানের প্রতীক বইয়ের মধ্যে নিহিত। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলার ‘বাদপুকুরিয়া এস গণপাঠাগারের’ প্রতিষ্ঠাতা সাংবাদিক সাইফুল ইসলামের হাতে নিজের লেখা তিনটি বই তুলে দিলেন সাংবাদিক ও লেখক কাজী পিকু। গতকাল সোমবার সকালে তিনটি বই তুলে দেন সাংবাদিক ও লেখক কাজী পিকু। তিনটি বইয়ের মধ্যে তুমিই ধ্রুবতারা, করোনার ক্রান্তিকালে সাইদুল করিম মিণ্টু এবং নৌকার যোদ্ধা।

এবিষয়ে সাংবাদিক ও লেখক কাজী পিকু বলেন, ‘আমরা চাই শিশুরা পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠে আগ্রহী হোক। সে জন্য বই উপহারের এ কার্যক্রম। মূলত যেকোনো উৎসব-পার্বণে বড়রা শিশুদের বই উপহার দিবে সে প্রত্যাশা আমাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)