ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর যুবদলের আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ডের উজ্জলের কাঠ ফার্নিচারের আড়তে আলোচনা সভা শেষে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আলম কনোকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুর জামান মিণ্টু, ফারুক হোসেন, হাফিজুর রহমান ও মামুনুর রশিদ।
আলোচনা সভা শেষে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে উজ্জ্বল হোসেনকে সভাপতি, রিপন আলীকে সাধারণ সম্পাদক ও আসমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সভাপতি আলীম, সহসভাপতি আব্দুল্লাহ, মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম, আরিফুল, সহসাংগঠনিক সম্পাদক রেজাউল, জনি, দপ্তর সম্পাদক ফরজ আলী, সহ-দপ্তর সম্পাদক সুজন, শাহীন, প্রচার সম্পাদক আমিরুল, সহ-প্রচার সম্পাদক সুজন, কোষাধ্যক্ষ জহুরুল, সাহিত্য সম্পাদক সবুজ, সহ-সাহিত্য বিষয়ক মামুন, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল, যোগাযোগ সম্পাদক শিপন, সহ-যোগাযোগ রিজন, সমাজকল্যাণ সম্পাদক শরিফুল, সহ-সমাজ কল্যাণ বেল্টু, গণশিক্ষা সম্পাদক সৌরভ, সহ-গণশিক্ষকা ফারুক, ধর্ম সম্পাদক সবুজ, সহ-ধর্ম আসাদ, সাংস্কৃতি সম্পাদক হাসিবুল, সহ-সাংস্কৃতিক ইমদাদুল, পল্লী উন্নয়ন সম্পাদক চাঁদ মিয়া, সহ-পল্লী সম্পাদক লিয়ন, সদস্য মানুয়ার, সবুজ, রাজা, গোলাম, মাহাবুল, আরজুল্লাহ, ফরাদ, রাসেল, মিণ্টু, বাবু লাল, আশরাফ, আশিক, চাঁদ মিয়া, জগিরুল, রকিবুল, ইমরান, রফিকুল ইসলাম সাধু নাম ঘোষণা করা হয়।
