পর্নোগ্রাফি ও নারী নির্যাতন মামলায় দামুড়হুদার খোকন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-02-06 ইং
পর্নোগ্রাফি ও নারী নির্যাতন মামলায় দামুড়হুদার খোকন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মোজাম্মেল শিশির:
চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী খোকন হোসেন নামের একব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। দামুড়হুদা উপজেলা সদরে ঝিনাদহ-৬ রাব ও দামুড়হুদা মডেল থানার পুলিশ যোর্থ্য অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও নারী ও নির্যতন মামলার আসামীকে আটক করেছেন।আটকৃত খোকন হোসেন দামুড়হুদা সদর দাশ পাড়ার আলাউদ্দিনের ছেলে। গতকাল শনিবার রাত সাড় ১১ টার দিকে চিৎলা হাসপাতাল রোড এলাকা তাকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা সদর দাশ পাড়ার এক গৃহবধুর অশ্লীল ছবি (ভিডিও) ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অপরাধে গৃহবধূর মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় প্ররিপেক্ষিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একজন পলাতক আসামী চুয়াডাঙ্গার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এসময় র‌্যাব বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ও নারী ও নির্যতন মামলার আসামী খোকনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী খোকনকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)