ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জীবননগর পৌর শহরে ও উপজেলার মনোহরপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রাসেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করাত কল লাইসেন্স আইন ২০১২ এর ১২ ধারার অপরাধে জীবননগর পৌর শহরের হাসপাতালপাড়ার মফিজুল রহমানকে ২হাজার টাকা, রাজনগরপাড়ার টুটুলকে ২ হাজার টাকা এবং মনোহরপুর গ্রামের সোহেল রানাকে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা ছিলেন জীবননগর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল ও জীবননগর থানা পুলিশের একটি চৌকশ টিম।
এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম সকল ব্যবসায়ীগনকে ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স করার জন্য নির্দেশনা দেন।
