মোহাম্মদী শপিং কমপ্লেক্স মার্কেটের ৩ বছর মেয়াদী কমিটির অভিষেক সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-02-05 ইং
মোহাম্মদী শপিং কমপ্লেক্স মার্কেটের ৩ বছর মেয়াদী কমিটির অভিষেক সম্পন্ন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্স মার্কেটের ৩ বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির অভিষেক ও বরণ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে হাজী রিপন মন্ডল ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাদল নির্বাচিত হয়েছে। জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় মোহাম্মদী শপিং কমপ্লেক্সে অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মারুফ। পরে আমন্ত্রিত অতিথিসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিপন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি হাজী শাহাবুদ্দিন মালিক, যুগ্মসাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান আবু ও কার্যকরী সদস্য ইলিয়াস হোসেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মো. রিপন মন্ডল, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি রবিউল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদল, যুগ্মসম্পাদক হামিদুর রহমান সন্টু, সহসম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সুমন, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান রনি, দপ্তর সম্পাদক সাইদুর মোল্লা, কোষাধ্যক্ষ মনি মিয়া ও কার্যনির্বাহী সদস্য সামসুল আলম বাবু, আশরাফ বিশ্বাস মিন্টু, শিবলি নোমান শিপলু, রোকন উদ্দিন, মোক্তার মিয়া, খাইরুল বাশার, মোতাহার হোসেন তোতা, সাইফুল ইসলাম, আব্দুল আলিম, ডা. রফিকুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিক, আশাবুল হক আশা, মাসুদ রানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)