অসাবধানতা, আলমসাধুর বেল্টে মাফলার পেচিয়ে আহত ৩

আপলোড তারিখঃ 2022-02-05 ইং
অসাবধানতা, আলমসাধুর বেল্টে মাফলার পেচিয়ে আহত ৩ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসাবধানতায় চালকের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেচিয়ে উল্টে চালকসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত এলাহীর ছেলে আলমসাধু চালক রুপচাঁদ হোসেন (৪৫), একই এলাকার মৃত মার্জিন মোল্লার ছেলে মোতালেব (৫০) ও মৃত আব্দুল খালেকের ছেলে মহসীন হোসেন (৩৭)।

জানা যায়, গতকাল দুপুরে রুপচাঁদ হোসেনের আলমসাধুযোগে কয়েকটি গরু নিয়ে ১০ মাইল বাজারের দিকে যাচ্ছিল মোতালেব ও মহসীন হোসেন। পথের মধ্যে সরোজগঞ্জ সিপি কারখানার সামনে পৌঁছালে চালক রুপচাঁদের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেঁচিয়ে যায়। এসময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তিনজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)