কথাসাহিত্যিক রফিকুর রশীদকে মেহেরপুরে সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2022-02-05 ইং
কথাসাহিত্যিক রফিকুর রশীদকে মেহেরপুরে সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলার কৃতি সন্তান দেশবরেণ্য কথাসাহিত্যিক রফিকুর রশীদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১’এ ভূষিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রফিকুর রশীদ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রফিকুর রশীদকে এই ক্রেস্ট প্রদান করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন দেশবরেণ্য কথাসাহিত্যিক রফিকুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মুরাদ আলি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাচ্ছের হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)