জীবননগরের হাসাদহে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-02-05 ইং
জীবননগরের হাসাদহে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদহ:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহে বিনামূল্যে একদিনের চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হাসাদহ আরআরএফ অফিসে পুরুষ ও মহিলাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পিকেএসএফ-এর সহযোগিতায় ও রুলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর বাস্তয়ানে দারিদ্র দূরীকরণের লক্ষে ১৭৪ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। রোগী দেখেন ডাক্তার নাহিদ হাসান ও শরিফুল ইসলাম। এসময় ১৯ জন রোগীর চোখে ছানী পড়ায় তাদের বিনামূল্যে অপরেশন করার জন্য যশোরে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার সুজন কবির, সমন্বয়কারী মনিরুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসেম রেজা, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নুরাইয়া কুলছুম সুমি, শিক্ষা সুপারভাইজার রাকিবুল ইসলাম, এমআই বিভূদান সরকারসহ অফিস কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)