ছবির ক্যাপশন:
মেহেরাব্বিন সানভী:
'আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক-২০২২’ এ দেশ সেরা কৃষাণী পদক পেয়ে চুয়াডাঙ্গার সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন পেয়েছেন তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি। গত বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তিনি পৃথক পৃথকভাবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন তিনি। এসময় তাঁরা দেশ সেরা কৃষাণী মেরিনা জামান মমিকে অভিনন্দন জানান। অভিন্ন ভাষায় তাঁরা বলেন, সত্যিই এটি চুয়াডাঙ্গার জন্য বড় পাওয়া। এভাবে চুয়াডাঙ্গা জেলাকে কৃষিতে এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাও এর গ্র্যান্ড বলরুমে আরটিভির এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২২ অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পরিচিত মুখ মেরিনা জামান মমির হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয় দেশ সেরা কৃষাণী পদক। চুয়াডাঙ্গার এসএসসি-১৯৯৬ ব্যাচের বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত ফ্রেন্ডস এগ্রো প্লানেটের মাধ্যমে কৃষিতে অবদান রাখায় এই জেলা থেকে প্রথম কোনো নারী উদ্যোক্তা দেশ সেরা কৃষাণী হলেন। মেরিনা জামান মমি এ বছর আরটিভির দেওয়া কৃষি পদকের একমাত্র সেরা কৃষাণী। আজ শনিবার বিকাল পাঁচটায় আরটিভিতে অনুষ্ঠানটি দেখা যাবে।
