বিপিএম পদক পাওয়ায় কমিউনিটি পুলিশিংয়ের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2022-02-04 ইং
বিপিএম পদক পাওয়ায় কমিউনিটি পুলিশিংয়ের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা কমিউনিটি পুলিশিং। অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২২ এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি। এছাড়াও পুলিশ সপ্তাহ-২০২২ এ চুয়াডাঙ্গা জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিট সমূহের মধ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানে তৃতীয় স্থান অধিকার করে। জেলা পুলিশের এ অর্জনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং কমিটি।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মো. কামরুজ্জামান, সদস্যসচিব কিশোর কুমার কুন্ডু, কমিউনিটি পুলিশের সুহৃদ, সাংবাদিক মেহেরাব্বিন সানভী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)