চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ করলেন নবাগত ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-02-04 ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ করলেন নবাগত ডিসি আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

‘জনসেবার জন্য প্রশাসন’ স্লোগানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুখাদ্য ও খাদ্য-সামগ্রী বিতরণ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এসব বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি জাকির হোসেন ও চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ।

খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সম্প্রতি আবারও করোনা ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার অনুকূলে ১ হাজার ব্যাগ বা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দপ্রাপ্ত শুকনা ও অনান্য খাবার জেলার চারটি উপজেলা পৌরসভাসহ বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বরাদ্দকৃত শুকনা ও অন্যান্য খাবার বর্তমান শীত মৌসুমের মধ্যে উপকারভোগীদের মাঝে বিতরণ নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল সদর উপজেলার চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত শিশু, নারী ও বয়স্কদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, দেশী মসুর ডাল ১ কেজি, আয়োডিনযুক্ত লবণ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, ভোজ্যতেল (সয়াবিন) ১ লিটার ও নুডুলস ৫ শ গ্রাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)