ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আকাশ হোসেন (২৪) নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে জেল ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আকাশ হোসেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার আলী হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে আকাশের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।
