ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৬১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মিণ্টু আলী (৩৩) ও একই উপজেলার ফুলবাড়ি গ্রামের আলিম উদ্দিনের ছেলে আকসেদ আলী (২৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৬, সিপিসি-২ (গাংনী ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কুশোডাঙ্গা গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানি অধিনায়কের নেত্তৃত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে গতকাল বিকেলে কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় মিণ্টু আলী ও আকসেদ আলী নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত হতে ৬১ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড এবং নগদ ১৭৯৬ টাকাসহ উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে তাঁদের বিরেুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
