মেহেরপুরের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-02-04 ইং
মেহেরপুরের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে হেরোইনসহ রাজিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাঁকে আটক করা হয়। রাজিব মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার সোহরাব হোসেনের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহদারা খান, ওসি (তদন্ত) সাজিবুর রহমানসহ পুলিশের একটি দল রাজিবের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান। অভিযান চালানোর একপর্যায়ে তার ঘরের দেওয়ালের মাঝে লুকিয়ে রাখা ১৮ বোতল ফেনসিডিল এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রাজিবের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের আরও ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)