মুজিবনগরে গাঁজাসহ সার্থক আটক

আপলোড তারিখঃ 2017-06-20 ইং
মুজিবনগরে গাঁজাসহ সার্থক আটক ছবির ক্যাপশন:
`20170620_143104` মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ সার্থক (৩০) নামে একমাদকসেবি আটক হয়েছে। আটক সার্থক মুজিবনগর উপজেলার পুরুন্দরপুর গ্রামের রিফিউজিপাড়ার সামসুলের ছেলে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়ামিন আলী ও এসআই আবু তাহের মঙ্গলবার দুপুর আড়াই টার সময় বল্লভপুর গ্রামের ছাহেরার বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে সার্থককে আটক করে এবং তল্লাশি করে কোমরে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সার্থককে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)