ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর থেকে রাতের আঁধারে বসতবাড়ি থেকে একটি আলমসাধু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সুজায়েতপুর গ্রামের বিলপাড়ার মতিয়ার রহমানের ছেলে মামুন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মামুন বলেন, ‘প্রতিদিনের মতো গত সোমবার দিনের বেলা আলমসাধুযোগে ভাড়া মারার পর রাতে বাড়িতে গাড়ি রেখে ঘুমিয়ে পড়ি। পরে ভোরে উঠে দেখি গাড়ি যেখানে রেখেছি, সেখানে নেই। পরে আশপাশের অনেক জায়গাতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি। হঠাৎ এমন চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’
এবিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই মীর মেজবাহ বলেন, ‘বিষয়টি শুনেছি এবং আমরা তৎপর আছি। এছাড়াও এলাকায় অধিক টহলের ব্যবস্থা করেছি।’
