তিতুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
তিতুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুকুর আলীর পক্ষে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বুধবার বিকেল চারটায় ইউনিয়নের গিরিশনগর বাজারে গণসংযোগ, পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি এলাকার উন্নয়নে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

এসময় টোটন জোয়ার্দ্দার বলেন, নৌকার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও কর্মী হিসেবে যারা কাজ করছে, ইতঃমধ্যে তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করার সকল কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ উন্নয়নের সরকার। আর দেশকে প্রতিনিয়ত ডিজিটাল করতে কাজ করে যাচ্ছে এই সরকার। তিনি বলেন, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে প্রদান করেছে। আর শুকুর আলী অত্যান্ত ভালো মানুষ এবং গরীব দুঃখী দুস্থ মানুষের জন্য কাজ করে চলছে প্রতিনিয়ত। তাই আপনারা ৭ তারিখে সকলের পছন্দের প্রতীক নৌকার পক্ষে ভোট প্রদান করবেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান মুনসী, জেলা জজ কোর্টের পিপি বিল্লাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাকলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা সবুর হোসেন, জিল্লুর রহমান, নিলুয়ার মিয়া, লিটন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)